| 18/04/2013 | |
| কলেজ কতৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওয়েবসাইট এ প্রাপ্ত ভর্তিকৃত তালিকার সাথে কোনো গরমিল পাওয়া গেলে ২৩ শে এপ্রিল দুপুর ১২ ঘটিকার মধ্যে ডীন, জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়কে ইমেইল করে অবহিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে । ইমেইল এর ঠিকানা dean_ug@yahoo.com । দুপুর ১ ঘটিকা হতে ভর্তিকৃতদের তালিকা অনুযায়ী ফিস স্টেটমেন্ট ওয়েবসাইট হতে সংগ্রহ করা যাবে | |
| (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম) ডীন (ভারপ্রাপ্ত) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় | |
২য় স্থানান্তরিত বিষয় পূর্ণ তালিকা পেতে ক্লিক করুন
| 15/04/2013 | |
| ৩য় রিলিজ স্লিপের ফলাফল প্রকাশিত | |
| (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম) ডীন (ভারপ্রাপ্ত) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় | |
| 10/04/2013 | |||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||
| (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম) ডীন (ভারপ্রাপ্ত) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় | |||||||||||||||||||||||||||||||
| 5/04/2013 | |
| |
| (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম) ডীন (ভারপ্রাপ্ত) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় | |
| 31/03/2013 | |
| ২য় রিলিজস্লিপের ফলাফল ০১-০৪-২০১৩ দুপুর ১২.০০ ঘটিকায় এই ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। | |
| (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম) ডীন (ভারপ্রাপ্ত) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় | |
| 18/03/2013 | |
| জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (স্নাতক ) সম্মান শ্রেণীর ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভার সিদ্ধান্তক্রমে ২য় রিলিজ স্লিপে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ২৩ মার্চ, ২০১৩ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো। ২য় রিলিজ স্লিপের ফলাফলের তারিখ পরবর্তীতে ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে। | |
| (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম) ডীন (ভারপ্রাপ্ত) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় | |
| 09/03/2013 | |
| |
| (প্রফেসর ড. মোবাশ্বেরা খানম) ডীন (ভারপ্রাপ্ত) স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় | |
| ০৭/০২/২০১৩ | |
| |
| ০২/০২/২০১৩ | |
| |
| ৩১/০১/২০১৩ | |
| ৩য় মেধাতালিকা, ২য় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ের পরিবর্তনের ফলাফল ৩১শে জানুয়ারী ২০১৩ রাত ১২:০০ টায় প্রকাশিত হবে। যারা ৩য় মেধাতালিকায় ভর্তির সুযোগ পাবে তারা ইচ্ছা করলে ভর্তি ফরম সংগ্রহ না করে রিলিজ স্লিপ নিয়ে আবেদন করতে পারবে তবে ভর্তি ফরম অথবা রিলিজ স্লিপ এর যে কোন একটি নেয়া হলে সে অন্যটি আর নিতে পারবে না। অর্থাৎ ৩য় মেধাতালিকার ভর্তি ফরম পূরণ করলে সে শিক্ষার্থী রিলিজ স্লিপ নিতে পারবে না বা রিলিজ স্লিপ নেয়া হলে সে আর ৩য় মেধাতালিকার মাধ্যমে ভর্তির সুযোগ পাবে না। | |
| ২৮/০১/২০১৩ | |
| আগামী ৩১শে জানুয়ারী ২০১৩ তারিখ হতে শিক্ষার্থীরা রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবে। রিলিজ স্লিপে আবেদনের সময় শিক্ষার্থীকে ন্যূনতম তিনটি ও সর্বোচ্চ পাঁচটি কলেজ ক্রমানুসারে নির্বাচন করতে হবে এবং সে প্রতি কলেজের জন্য সর্বোচ্চ পাঁচটি করে বিষয়ের পছন্দক্রম দিতে পারবে। উল্লেখ্য যে, ১ম ও ২য় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রত্যাহার করে পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে অন্য কোন কলেজে ভর্তির সুযোগ নিতে পারবে। তবে সেক্ষেত্রে ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের সম্মতিপত্রসহ তা ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিয়য়ক বরাবর আবেদন করতে হবে। | |
| ২৮/০১/২০১৩ | |
| ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেনীতে ভর্তি পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল কলেজে আগামী ১৬ই ফেব্রুয়ারী ২০১৩ তারিখে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ক্লাশ শুরু হবে। সকল কলেজ কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে। | |
| ২৮/০১/২০১৩ | |
| যেসব শিক্ষার্থী তার ভর্তি প্রত্যাহার করে নিয়েছে তাদের আবেদন ও বিস্তারিত তথ্য অতি সত্বর ডীন(স্নাতকপূর্ব), জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা যাচ্ছে। যে সকল শিক্ষার্থীর ভর্তি প্রত্যাহারের তথ্য ৩০শে জানুয়ারী ২০১৩ দুপুর ১২:০০ টার মধ্যে পাওয়া যাবে সে সকল আসনে শুন্য হয়েছে বিবেচনায় নতুন শিক্ষার্থী মেধাতালিকা অনুযায়ী মনোনয়ন দেয়া হবে। | |
| কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় | |
| ২৮/০১/২০১৩ | |
| ১ম ও ২য় মেধাতালিকায় ভর্তির জন্য বিষয় মনোনয়ন পেয়েও যারা নির্ধারিত সময়ের মধ্যে কলেজে ভর্তি হয়নি, সে সকল শিক্ষার্থী আগামী ৩০শে জানুয়ারী বিকাল ৪:০০টার মধ্যে admission.nu-bd.net ওয়েবসাইটে গিয়ে বিশেষ আবেদন করতে পারবে। তাদের আবেদন বিশেষ বিবেচনায় কলেজে আসন খালি থাকা সাপেক্ষে গৃহীত হতে পারে। যে সকল আবেদন গৃহীত হবে তাদের ৩য় মেধাতালিকায় মেধাক্রম অনুযায়ী বিষয়ের মনোনয়ন দেয়া হবে। | |
| ২৬/০১/২০১৩ | |
| ২য় মেধাতালিকা প্রকাশের সময় যেসব শিক্ষার্থীর মনোনীত বিষয়ে ভর্তির যোগ্যতা নির্ধারণ করা সম্ভব হয় নি, সেসব শিক্ষার্থীর ক্ষেত্রে ভর্তির যোগ্যতা নিরূপন সাপেক্ষে ভর্তির মনোনয়নে অনুমোদন দেয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছিল। পরবর্তীতে সকল শিক্ষার্থীর মনোনীত বিষয়ের যোগ্যতা যাচাইবাছাইয়ের পর পরিলক্ষিত হয় যে কিছু কলেজ হতে এক্ষেত্রে শিক্ষার্থীর নম্বরপত্র/গ্রেডশীট পরীক্ষা না করেই তাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও মনোনীত বিষয়ে অনুমোদন দেয়া হয়। মনোনীত বিষয়ে ভর্তির যোগ্যতা না থাকার কারণে কলেজ হতে তাদের ভর্তির তথ্য নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এসব ক্ষেত্রে যারা বিষয় পরিবর্তনের মাধ্যমে এসেছে তাদের পূর্বের বিষয় বা তার পছন্দক্রম অনুযায়ী পূর্বের বিষয় হতে আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী অন্য যোগ্যতা সম্পন্ন বিষয়ে স্থানান্তরিত হবে। আর নতুন শিক্ষার্থীর ক্ষেত্রে তৃতীয় মেধাতালিকা পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে। আগামী ৩০/০১/২০১৩ তারিখে তৃতীয় মেধাতালিকা ও কোটায় ভর্তির মনোনয়ন প্রকাশ এবং রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। | |
| কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় | |
| বিজ্ঞপ্তি |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনপত্র পূরণের সময় যে সকল শিক্ষার্থী বিষয় নির্বাচন যথাযথভাবে করতে পারে নাই বা ভুল বিষয় নির্বাচন করেছে অথবা কোন বিষয়ই নির্বাচন করতে পারেনি তারা তাদের বিষয়ের পছন্দক্রম অনলাইনে দিতে পারবে। উল্লেখ্য যে, ২৬শে নভেম্বরের পরে অনলাইনে নতুন কোন আবেদন করা যাবে না। শিক্ষার্থীর কোটা পূরণের ক্ষেত্রেও এ সুযোগ বহাল থাকবে। এ বিষয়ে বিস্তারিত পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ইতোমধ্যে যারা প্রবেশপত্র নিয়েছেন তাদের প্রবেশপত্রের বর্তমান অবস্থাতেই ছবি বসিয়ে কলেজে জমা দিতে হবে। |
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির জন্য আবেদন ব্যবস্থা
| সাধারণ নির্দেশাবলী |
| ক) আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় আলাদাভাবে নুন্যতম জিপিএ ২.০ পেতে হবে। |
| খ) স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিচ্ছু বিষয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় পঠিত থাকতে হবে এবং উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) নুন্যতম জিপিএ ৩.০ পেতে হবে। |
| গ) কারিগরি শিক্ষাবোর্ড থেকে যে সকল শিক্ষার্থী ৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছে তারাও উপরি উক্ত জিপিএ শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। |
| ঘ) শুধুমাত্র ২০১১/২০১২ সালের উচ্চমাধ্যমিক/সমমান এবং ২০০৮/২০০৯/২০১০ সালের মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শেধনীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। |
| ঙ) শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী শুধুমাত্র একটি কলেজ থেকেই ভর্তির জন্য আবেদন করতে পারবে। সংশিষ্ট কলেজের অধিভুক্ত বিষয়সমূহের তালিকা website থেকে জেনে নিতে হবে। |
| চ) ভর্তি পরীক্ষার আবেদন ফরমে কোন তথ্য মিথ্য অথবা ভুল বলে প্রমানিত হলে শিক্ষার্থীর আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে। |